প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুতের চাহিদা অনুসারে এলাকা ভিত্তিক বিনিয়োগের মহাপরিকল্পনা করতে জাইকার সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশে অঞ্চলভিত্তিক শিল্পায়ন হচ্ছে। এলাকা ভিত্তিক চাহিদার ধরন ভিন্ন, যোগান প্রক্রিয়াও ভিন্নতর। এসব বিবেচনায় পরিকল্পনা আবশ্যক।
প্রতিমন্ত্রীর সঙ্গে রোববার সচিবালয়ে জাইকার আভ্যন্তরীণ উপদেষ্টা কমিটির সভাপতি প্রফেসর ড. তাৎসুফুমি ইয়ামাগাতা নেতৃত্বে ১২ সদস্যের কমিটির সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের অপরচুনিটি কষ্ট দেখতে হবে। ফেজ-২ না হওয়ার এ জায়গায় বিকল্প কোনো জ্বালানির বিদ্যুৎ কেন্দ্র করলে অধিক লাভজনক এবং বিদ্যুৎ উৎপাদন করলেও সম্ভাব্য গ্রাহক কারা হবে, তা বিবেচনার সময় এসেছে। সোলার বিদ্যুৎ কেন্দ্র করার কিছু প্রস্তাব এসেছে। এলএনজি টার্মিনাল কারার বিষয়ে আলোচনা অনেক এগিয়েছে। অব্যাহত উন্নয়নের জন্য জ্বালানি চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তাই দ্রুত ল্যান্ড বেজড এলএনজি টার্মিনাল করা প্রয়োজন। মিডি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
এ সময় জাইকার আভ্যন্তরীণ উপদেষ্টা কমিটির সভাপতি বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন হচ্ছে, যা সামগ্রিক উন্নয়নের জন্য ভালো। চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড-এ মিডি এলাকায় বিদ্যুতের চাহিদা বাড়তে পারে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।
১১ ঘণ্টা আগে
জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।
২ দিন আগে
তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক
২ দিন আগে