বাসস

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘বাংলাদেশ বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে।’
তিনি গতকাল মঙ্গলবার রাতে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান বিচারপতিকে দেওয়া এ সংবর্ধনায় সম্মানিত অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
প্রধান বিচারপতি আরও বলেন, ‘স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিগণ সম্মিলিতভাবে কাজ করলে বিচার বিভাগ পূর্ণতা লাভ করে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।’
তিনি দেশ-বিদেশে অবস্থানরত নতুন প্রজন্মকে বাংলাদেশের ভাষা আন্দোলন, স্বাধীনতার আন্দোলনসহ দেশের প্রকৃত ইতিহাস জানার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সিলেট অঞ্চলের ঐতিহ্য টিকিয়ে রাখার প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘সিলেট অঞ্চল হাওর-টিলাবেষ্টিত। আমাদের প্রকৃতি প্রতিবেশ ধ্বংস না করে এগুলো বাঁচিয়ে রাখার উদ্যোগ নিতে হবে। সবাইকে সেদিকে খেয়াল রাখতে হবে।’
তিনি এ অঞ্চলের সমৃদ্ধ ‘সিলেটি নাগরি লিপি’ রক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে জোর দেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, সিলেটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালত একিউএম নাসির উদ্দিন, মহানগর পুলিশ কমিশনার জাকির হোসেন খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিত সিংহ, ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক লে. জেনারেল মাহবুবুর রহমান, অতিরিক্ত ডিআইজি হুমায়ুন কবির, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অসীম পুরকায়স্থ, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট রুহুল আনাম মিন্টু, সিলেট কোর্টের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন আহমেদ প্রমুখ।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সিটি করপোরেশনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার ও সম্মাননা স্মারক প্রদান করেন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও সংস্কৃতিকর্মী রুহেনা সুলতানার যৌথ সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিদের সম্মানে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী অনিমা রায়, রানা কুমার সিনহা, হাসন রাজার গান পরিবেশন করেন শিল্পী হিমাংশু বিশ্বাস, রাধারমনের গান পরিবেশন করেন শিল্পী লাভলী লস্কর, বাউল শাহ আব্দুল করিমের গান পরিবেশন করেন শিল্পী পল্লবী দাস মৌ।
শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহত সব শহীদ, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদের সম্মানে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।
১৭ ঘণ্টা আগে
জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।
২ দিন আগে
তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক
২ দিন আগে