ফিলিস্তিনে গণহত্যা বন্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ জুলাই) সকালে শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহিই এলডিন আহমেদ ফাহমি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, তিনি যখনই বিদেশে অথবা কোনো ফোরামে যান তখনই এ ইস্যুতে কথা বলেন এবং ফিলিস্তিনে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, যুদ্ধ, অস্ত্র-গোলাবারুদ তৈরিতে যে অর্থ ব্যয় হয় তা মানব কল্যাণে ব্যয় হতে পারে এবং এটি গোটা বিশ্বের জন্য আরও বেশি মঙ্গল নিয়ে আসবে।

মিশর ও বাংলাদেশের মধ্যেকার দ্বিপক্ষীয় বাণিজ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিপুল সম্ভবনা থাকা সত্ত্বেও প্রত্যাশা অনুযায়ী দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়েনি।

২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ও মিশরের মধ্যকার বাণিজ্যের পরিমাণ ছিল ১৮০ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে রপ্তানি ৩০ দশমিক ১ মিলিয়ন ডলার ও আমদানি ১৫০ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার।

এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কৃষি, টেক্সটাইল, ওষুধ, পর্যটন ও শিক্ষায় সহযোগিতা দুই দেশ লাভবান হবে।

ফিলিস্তিন ইস্যুতে মিশরের রাষ্ট্রদূত ওমর মহিই এলডিন আহমেদ ফাহমি বলেন, ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে মুসলিম উম্মাহকে আরও বেশি ঐক্যবদ্ধ হওয়া উচিত।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, আপনার মতো নেতা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য প্রয়োজন।

মিশরের সংবিধান অনুযায়ী দেশটির প্রধানমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন মিশরের গ্র্যান্ড ইমাম বাংলাদেশ সফরে আগ্রহী বলে জানান ওমর মহিই এলডিন আহমেদ ফাহমি।

এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ তাকে (মিশরের গ্র্যান্ড ইমাম) স্বাগত জানাতে অপেক্ষা করছে।

মিশরের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়াতে তার দেশের আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

২ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

২ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

২ দিন আগে

গুপ্তরা আন্দোলনে ছিল না, আমরা একসঙ্গে ছিলাম-থাকব— শরিকদের তারেক রহমান

তারেক রহমান বলেন, আমরা এতদিন একসঙ্গে ছিলাম। কেন কাউকে সরিয়ে দেবো? আমরা একসঙ্গেই থাকব। চলতে গেলে এদিক-ওদিক হতেই পারে। কেউ একজন বলেছেন, এটা ফেয়ারওয়েল ডিনার কি না। কেন ফেয়ারওয়েল হবে? ফেয়ারওয়েল ডিনার যদি দিতে হয়, গুপ্ত-সুপ্তদের বলতে পারি, স্বৈরাচারকে বলতে পারি। কিন্তু আমরা যারা ছিলাম, আমরা ইনশাল্লাহ এক

৩ দিন আগে