স্বরাষ্ট্র উপদেষ্টা

ওবায়দুল কাদেরের বিষয়ে সরকার অবগত নয়

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যা জানতে চেয়েছেন সে বিষয়ে সরকার অবগত নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে ঢাকা বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ওবায়দুল কাদেরের দেশে থাকা নিয়ে সরকারের কাছে কোনো তথ্য ছিলো না। তবে হত্যা মামলার কোনো আসামির তথ্য পেলেই তাকে গ্রেপ্তার করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করে বলেন, যারা দোষী না মামলা হলেও তাদের কিছুই হবে না।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের ১৬ এমপিকে আগেই দেশ থেকে ভাগিয়ে দিয়েছেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলকে আবারও অবহিত করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, তদন্তে ৩ সদস্যের কমিটি

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

২ দিন আগে

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় বোমা হামলার অভিযোগ নাহিদের

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?

৩ দিন আগে

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

৩ দিন আগে

তিন দাবিতে আজ থেকে এনসিপির ৩৬ দিনব্যাপী ‘জুলাই পদযাত্রা’ শুরু

উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ পরবর্তীতে ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। জুন-জুলাই মাসের এই আন্দোলনটি দেশে ‘জুলাই আন্দোলন’ নামে বিশেষভাবে পরিচিত।

৩ দিন আগে