প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে বিদেশিরা মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বুধবার (৪ নভেম্বর) রাতে নরসিংদীতে উলামা পরিষদ মাধবদী থানা শাখার আয়োজনে এসপি স্কুল মাঠে ইসলামী মহাসম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় প্রধান অতিথি খালিদ হোসেন বলেন, ‘সারা পৃথিবীর তুলনায় বাংলাদেশে সংখ্যালঘু জনগণ শান্তিতে, স্বস্তিতে ও আরামের ভেতরে আছেন। তারপরও বিদেশিরা তাদের নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। কিন্তু আমরা এসব অপপ্রচার মোকাবিলা করতে সক্ষম হয়েছি।’
ধর্ম উপদেষ্টা বলেন, ‘যুক্তরাষ্ট্রের একটি জরিপে উঠে এসেছে, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং পাহাড়ী গোষ্ঠীর মানুষ শান্তিতে আছেন।’
তিনি বলেন, ‘আমি বারবার বলেছি সংখ্যালঘুর বাড়ি-ঘরে যদি কেউ আক্রমণ করে, কোনো ধর্মীয় উপাসনালয় যদি কেউ অপবিত্র করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে তা নিয়েছি এবং নিচ্ছি। কেউ মিথ্যা প্রচারণা চালিয়ে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে সুবিধা নিতে পারবে না।’
খালিদ হোসেন বলেন, ‘আমরা ক্ষমতায় স্থায়ীভাবে থাকতে আসি নাই। আগামী দিনে যারা আসবে তাদের পথ সুগম করতে এসেছি। রাত-দিন আমরা পরিশ্রম করছি। দেশ দ্রুত সংস্কার হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে দায়িত্বে থেকে সরে যাবেন।’
এ সম্মেলনে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
মাধবদী উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মকবুল হুসাইনের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা মামুনুল হক, আল্লামা নুরুল ইসলাম ওলিপূরী, মাধবদী থানা উলামা পরিষদের প্রধান উপদেষ্টা আল্লামা রফিকুর রহমান (দা.বা), মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা শওকত হোসেন সরকার, মুফতি ইছাহাক কামালসহ দেশের খ্যাতিমান ইসলামিক বক্তারা।

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”
২ দিন আগে
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
৩ দিন আগে
নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?
৩ দিন আগে
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
৩ দিন আগে