পটুয়াখালী প্রতিনিধি

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, কোনো ব্যবসায়ীর কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা বা অনৈতিক সুবিধা নিতে না পারে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালীতে গণঅধিকার পরিষদ ও বিএনপি নেতাকর্মীদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাদকের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে চাই। আমার এলাকায় কোনো যুবক-তরুণ যেন বেকার না থাকে। তাদের কীভাবে কর্মে যুক্ত করা যায়, সেই পরিকল্পনা নিয়ে আমরা এগোবো।’
এসময় তিনি আরও বলেন, ‘আজ দশমিনা-গলাচিপায় যদি আমি এমপি হতে না পারতাম, অনেকে এলাকায় থাকতে পারতো না। অনেকের বাড়িঘরে আগুন জ্বলতো, ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাটে ভাঙচুর হতো। অনেককে হাসপাতালে থাকতে হতো। আমরা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর, এলাকার পরিবেশ আগে যা ছিল তার চেয়েও ভালো হতে শুরু করেছে।’

দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার পাঁচ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এই পাঁচ কর্মপরিকল্পনা হলো— দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি, সাইসমিক জরিপ, বাপেক্সকে শক্তিশালীকরণ, প্রোডাশন শেয়ারিং কন্ট্যাক্ট (পিএসসি) ও বিডিং এবং এলএনজি অবকাঠামো সস্প্রসারণ।
৮ ঘণ্টা আগে
বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ইরানের রাষ্ট্রদূত। তিনি জানান, ইরানে মার্কিন হামলার পর হরমুজ প্রণালি বন্ধ হয়েছে।
১১ ঘণ্টা আগে
চলমান গ্যাস সংকট কাটিয়ে উঠতে সরকার কাজ করছে এবং আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই এর সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এটিকে সরকারের অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।
১২ ঘণ্টা আগে
বিএনপি নেতা, সাবেক বিচারপতি, আইনজীবী, সেনাবাহিনী ও পুলিশের সাবেক কর্মকর্তা এবং ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রায় ৬৫০ ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে যোগ দিয়েছেন। আমির শফিকুর রহমান ফুল ও ধর্মীয় বই উপহার দিয়ে তাদের বরণ করে দেন।
১৮ ঘণ্টা আগে