আ.লীগের নেতৃত্বে পরিবর্তনের গুজব ছড়ানো হচ্ছে: নাছিম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পরিবর্তনের গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ভারতে অবস্থান করলেও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই দলের নেতৃত্ব দিচ্ছেন বলেও তিনি জানান।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাহাউদ্দিন নাছিম এসব কথা জানান। এদিন রাতে আওয়ামী লীগের প্যাডে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি প্রেস বিজ্ঞপ্তিতে দলটির নেতৃত্ব পরিবর্তনের কথা বলা হয়। এটিকে গুজব উল্লেখ করে নাছিম এ বিবৃতি দেন।

বিবৃতিতে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘প্রিয় দেশবাসী, দেশ এক ক্রান্তিলগ্ন পার করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আমরা এক মগের মুল্লুকে বাস করছি। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় জুলুম-নিপীড়ন নেমে এসেছে। এরপরও স্বাধীনতা বিরোধী ও ষড়যন্ত্রকারীরা আমাদের নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতে পারেনি। এখন তারা ছলনা ও চাতুরীর মাধ্যমে নেতাকর্মীকে বিভ্রান্ত করার পথ নিয়েছে। এর অংশ হিসেবে জালিয়াতি করে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বিবৃতি প্রদান করছে ষড়যন্ত্রকারীরা। তারা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পরিবর্তনের গুজব ছড়াচ্ছে। ’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা জানেন, দলের সভাপতি শেখ হাসিনা একটি বিশেষ পরিস্থিতিতে ভারতে অবস্থান করছেন। তিনিই আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগ হঠাৎ গজিয়ে ওঠা কোনো সংগঠন নয়। আওয়ামী লীগ এদেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল। এ দলের নেতৃত্বে আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। ফলে কারো অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। দলের যেকোনো সিদ্ধান্ত আপনারা দায়িত্বশীল নেতাদের মাধ্যমে জানতে পারবেন। কোনো ষড়যন্ত্রকারীদের কথায় কান না দিয়ে নিজেদের ঐক্যবদ্ধ করাই এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রধান কাজ। আমরা বিশ্বাস করি শিগগিরই আঁধার কেটে যাবে। বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের চেতনার পথে পরিচালিত হবে। ’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এইচএসসি ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষাসহ অন্যান্য সব বোর্ড ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন

২ দিন আগে

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে কাল দেশব্যাপী বিএনপির শোক কর্মসূচি

৩ দিন আগে

বন্যা মোকাবেলায় এনসিপির রেসপন্স টিম গঠন

এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।

৪ দিন আগে

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রা স্থগিত

বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।

৪ দিন আগে