প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশবাসী অভূতপূর্ব সাড়া দিয়ে হরতালে সফল করেছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। এ কারণে দলের পক্ষ থেকে সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর ফেব্রুয়ারি মাসে এসে প্রথমবারের মতো লিফলেট বিতরণ, বিক্ষোভ, হরতালের মতো রাজনৈতিক কর্মসূচি ঘোষণা দিয়েছিল। এর মধ্যে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ছিল হরতাল।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জাহাঙ্গীর কবির নানক ঠিক আগের দিনের হরতাল কর্মসূচি সফল হয়েছে বলে দাবি করেন। আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজেও বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে নানক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় হরতাল আহ্বান করেছিল। হরতাল পালনের প্রস্তুতি হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে এক গুচ্ছ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে ছিল লিফলেট বিতরণ, প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিল।
ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে বলে বিবৃতিতে অভিযোগ করেন জাহাঙ্গীর কবির নানক। নানা খাত সামলাতে এই সরকার ব্যর্থ বলেও উল্লেখ করেন তিনি। বলেন, সরকারি সুযোগ-সুবিধা বাতিল করে জনগণের ভাগ্য নিয়ে এনজিওবাজি চলবে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৩ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৫ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৫ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
২০ ঘণ্টা আগে