শেখ হাসিনার পারিবারিক বাসভবন সুধাসনদেও আগুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার রাতে একদল তরুণ আগুন দেয় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পারিবারিক বাসভবন সুধাসদনে। মধ্যরাতেও সেখানে আগুন জ্বলছিল। ছবি: সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বর ঠিকানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির পর ধানমন্ডি ৫/এ ঠিকানার শেখ হাসিনার পারিবারিক বাসভবনেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মধ্যরাতেও ভবনটিতে আগুন জ্বলছিল।

ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক থাকা অবস্থায় শেখ হাসিনার অনলাইনে এসে ভাষণ দেওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় এসব হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনা ঘটেছে ঢাকার বাইরে অন্তত আরও চার জেলায়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে সুধাসদনে আগুন দেওয়া হয়। ১০/১২ জন তরুণ বাড়িটিতে গিয়ে আগুন ধরিয়ে দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। রাত ১টার দিকেও ভবনটিতে আগুন জ্বলছিল।

ধানমন্ডি ৫ নম্বর সোসাইটির সিকিউরিটি ইনচার্জ মো. জামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘রাত ১০টার দিকে খবর পেলাম, লোকজন আসতেছে। সুধা সদনে নাকি আগুন দেবে। আমরা এখানে পৌঁছাতেই দেখি, কিছু লোকজন বাড়িতে ঢুকে আগুন দিয়ে দিয়েছে।’

জামাল হোসেন জানান, সুধাসদনে আগুন লাগায় গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশপাশের বাড়িগুলোর বাসিন্দারা।

এর আগে রাত ৮টার দিকে ছাত্র-জনতার ঢল নামে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে। বিপুলসংখ্যক মানুষ ভবনটির ফটক ভেঙে ভেতরে দিয়ে ব্যাপক ভাঙচুর চালান। পরে তারা ভবনটিতে আগুন ধরিয়ে দেন। রাত ১১টার দিকে বুলডোজার-ক্রেন নিয়ে যাওয়া হয়েছে ভবনটি গুঁড়িয়ে দেওয়ার জন্য।

এ ছাড়া খুলনায় ‘শেখ বাড়ি’ হিসেবে পরিচিত শেখ হাসিনার চাচাতো ভাইদের বাড়িটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হলের নামফলক।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৩ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৫ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৫ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২০ ঘণ্টা আগে