স্বাধীনতাবিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে : নানক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বাধীনতাবিরোধীরা আবারো মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, ওরা আবারো মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। স্বাধীনতাবিরোধী অপশক্তিরা আবারো স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবিলা করতে হবে।

মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দরাবাদ গ্রামে শহীদ আহসানউল্লাহ মাস্টার এর ২০-তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের নেতা বলেন, সেই হত্যাকারীরা এখন গণতন্ত্র-মানবাধিকারের কথা বলে। সরকারের সমালোচনা করে।

বিএনপি নেতা মঈন খানের উদ্দেশ্যে নানক বলেন, এই দেশে হত্যা-ক্যূর রাজনীতি শুরু করেছে আপনাদের দলের প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান। সেই ধারা আপনারা বজায় রেখে চলেছেন। তাই এ দেশের জনগণ আপনাদের লাল কার্ড দেখিয়েছে। আপনারা অপরাজনীতির ভেতর থেকে বের হয়ে আসেন, না হলে আপনারা বিলীন হয়ে যাবেন।

আহসান উল্লাহ মাস্টারের স্মৃতিচারণ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, সেদিন নির্মমভাবে আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করা হলো। তখন হত্যাকারীদের বিচার হলো না! কী কারণে বিচার হলো না? হত্যাকারীদের রায় কেন হচ্ছে না? আমার বোধগম্য নয়। তবে আমাদের নেতাকর্মী ও সাধারণ মানুষ এই হত্যাকারীদের শাস্তি চাই।

তিনি বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়েছে। আল্লাহর রহমতে আমাদের নেত্রী শেখ হাসিনা বেঁচে যায়। সেদিন আওয়ামী লীগ নেতাকর্মীরা মানব দেওয়াল তৈরি করে নেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়েছিল। সেই হামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ২৪টি তাজা প্রাণ চলে যায়। এই তো ছিল বিএনপি-জামায়াতের রাজনীতি।

শহীদ আহসানউল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শহীদ আহসানউল্লাহ মাস্টারের ছেলে এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল, টঙ্গী পৌরসভার সাবেক মেয়র আজমতউল্লাহ খান প্রমুখ। এ সময় স্থানীয় আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকরর্মীরা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।

১৩ ঘণ্টা আগে

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিয়েছে জামায়াত

জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।

২ দিন আগে

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক

২ দিন আগে

জামায়াত থেকে বহিষ্কার, গাজী নজরুলের সংসদ সদস্যপদ থাকবে?

২ দিন আগে