কোটা আন্দোলনের নামে নৈরাজ্য করা হচ্ছে: সাঈদ খোকন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৯: ৪৯

কোটা সংস্কারের আন্দোলনের নামে শহরে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। স্বাধীনতার পরাজিত শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চক্রান্তে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত নর্থ-সাউথ রোডের সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল শেষে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য দেন মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি কোমলমতি শিক্ষার্থীদের সামনে রেখে কোটা সংস্কারের আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের উদ্দেশ্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যে উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে সেটাকে স্তব্ধ করে দিয়ে তাদের স্বার্থ হাসিল করতে চায়। আমরা যারা এ দেশকে ভালবাসি, এদেশের নাগরিক তারা কোন ক্রমেই তাদের এই চক্রান্তকে সফল হতে দিতে পারি না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য শেখ হাসিনার কর্মীরা প্রস্তুত আছে ইনশাআল্লাহ।

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের কথা উল্লেখ করে সাঈদ খোকন বলেন, ষড়যন্ত্রকারীরা আগামীকাল কর্মসূচি ঘোষণা করেছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির বিরুদ্ধে নই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার প্রতিটি মানুষের মত প্রকাশের অধিকারকে সম্মান করে, আমরা শান্তিপূর্ণ মতামত ব্যক্ত করার পক্ষের শক্তি। যেকোনো ধরনের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে স্বাগত জানাই। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে যদি জনগণের উপরে হামলা চালানো হয়, জনগণের সম্পদ নষ্ট করা হয়; জনগণের জীবন বিপন্ন করা হলে সরকার কঠোর হস্তে দমন করবে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী সরকারের প্রশাসনকে সাহায্য এবং সহযোগিতা করবে। যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, শান্তিপূর্ণভাবে মানুষ যাতে তার কর্মক্ষেত্রে যেতে পারে। শান্তিপূর্ণভাবে যাতে বসবাস করতে পারে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক এই মেয়র বলেন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রাকে অব্যাহত রাখার লক্ষ্যে আমরা মঙ্গলবার বিকাল ৩টায় রাজপথে অবস্থান নিবো। যেকোনো ধরনের ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, বাংলাদেশের শান্তি উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার লক্ষ্যে পুরান ঢাকাবাসী ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

২ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

২ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

২ দিন আগে

গুপ্তরা আন্দোলনে ছিল না, আমরা একসঙ্গে ছিলাম-থাকব— শরিকদের তারেক রহমান

তারেক রহমান বলেন, আমরা এতদিন একসঙ্গে ছিলাম। কেন কাউকে সরিয়ে দেবো? আমরা একসঙ্গেই থাকব। চলতে গেলে এদিক-ওদিক হতেই পারে। কেউ একজন বলেছেন, এটা ফেয়ারওয়েল ডিনার কি না। কেন ফেয়ারওয়েল হবে? ফেয়ারওয়েল ডিনার যদি দিতে হয়, গুপ্ত-সুপ্তদের বলতে পারি, স্বৈরাচারকে বলতে পারি। কিন্তু আমরা যারা ছিলাম, আমরা ইনশাল্লাহ এক

৩ দিন আগে