সাবেক এমপি ফয়জুর বাদল ও তামান্না নুসরাত গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফয়জুর রহমান (বাঁয়ে) ও তামান্না নুসরাত বুবলী (ডানে)। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য (এমপি) ফয়জুর রহমান বাদল ও তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির আরও ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তবে সাবেক দুই সংসদ সদস্যকে সুনির্দিষ্টভাবে কোন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে তথ্য জানায়নি ডিএমপি। কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বা তাদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সে বিষয়েও কিছু জানানো হয়নি ডিএমপির পক্ষ থেকে।

সাবেক দুই সংসদ সদস্যের মধ্যে ফয়জুর বাদল ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম এমপি নির্বাচিত হন। ২০১৮ সালে আর তিনি মনোনয়ন পাননি দল থেকে। ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফের নৌকার টিকিটে এমপি হন তিনি।

অন্যদিকে তামান্না নুসরাত বুবলী একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-২৪ (সংসদীয় আসন ৩২৪) থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন। তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন।

এইচএসসি পাস তামান্না উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় ভর্তি হয়েছিলেন। সে পরীক্ষায় তার হয়ে অন্য পরীক্ষার্থীদের দিয়ে ‘প্রক্সি’ দেওয়ানোর ঘটনা ধরা পড়লে আলোচনায় আসেন তিনি। তার সে পরীক্ষা বাতিল করা হয়েছিল। পরে জেলা আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয় তাকে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১১ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৩ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৩ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৮ ঘণ্টা আগে