'হতাশ হাসিনা, ১৫ বছরের প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে'

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সামরিক হেলিকপ্টারে করে মাত্র ৪৫ মিনিটের মধ্যে ভারত যেতে বাধ্য হন। এখন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করছেন। এদিকে, নোবেলবিজয়ী অর্থনীতিবীদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দুই মাস হতে চলেছে। রাজনৈতিক দলগুলো সরকারের কাছে যে দাবিগুলো জানিয়েছে, তার মধ্যে নির্বাচনের সময়সীমা অন্যতম।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আগামী নির্বাচনে অংশ নেবেন কি না? তা নিয়ে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন, সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সাক্ষাৎকারে জয় বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থতি নিয়ে তার মা অনেক হতাশ এবং বিচলিত। তিনি (হাসিনা) মনে করছেন তার গত ১৫ বছরের প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে।

কোটা আন্দোলনের প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা কোটা আন্দোলন দেখে সবাই হতবাক হয়েছি। হোয়াটস অ্যাপ গ্রুপে এমনকি আমি বলেছিলাম, ৩০ শতাংশ কোটা অনেক বেশি। এটি আমাদের কমিয়ে পাঁচ শতাংশে নামিয়ে আনা উচিত।

কোটা আন্দোলনে সময় তার মায়ের প্রশাসনের ক্র্যাকডাউন নিয়ে ভুলের কথা স্বীকার করেছেন জয়। তবে তিনি বলেছেন, অর্ধেকের বেশি হতাহত সন্ত্রাসীদের কারণে হয়েছে। এক্ষেত্রে তিনি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার দিকে ইঙ্গিত করেছেন।

আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার বিষয়ে জয় বলেছেন, বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে কীভাবে নিষিদ্ধ করবেন! এটা আইনত সম্ভব নয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বন্যা মোকাবেলায় এনসিপির রেসপন্স টিম গঠন

এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।

৩ দিন আগে

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রা স্থগিত

বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।

৩ দিন আগে

আমরাও চাই তিনি দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য: নাহিদ

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নহিদ বলেন, বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।

৩ দিন আগে

‘বিএনপি জুলাই সনদের দাবি অক্ষরে অক্ষরে পালন করবে’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পথ চলব। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’

৩ দিন আগে