ডেস্ক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগ নিষিদ্ধ, গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে বুধবার (২৩ এপ্রিল) তৃতীয় দিনেও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।
এনসিপি সূত্রে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৪টায় ঢাকায় জাতীয় নাগরিক পার্টি, বৃহত্তর উত্তরা জোন বিক্ষোভ করবে উত্তরা বিএনএস সেন্টারে। সন্ধ্যা ৭টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মশাল মিছিল করবে এনসিপি শাহবাগ জোন।
কুমিল্লা জেলায় বিকাল ৪টায় টাউন হল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি জেলা শাখা। এর আগে মঙ্গলবার বিকাল ৫ টায় আওয়ামী লীগ নিষিদ্ধ, গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে রাজধানীর খামারবাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি।
এ সময় আওয়ামী লীগের বিচার, নতুন সংবিধান প্রণয়ন এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান আদিব। তিনি বলেন, ‘এই অভ্যুত্থানের শহীদেরা আপনাদের ক্ষমতায় বসিয়েছে, তাদের কথা শুনুন।’
সমাবেশে এনসিপির সংগঠক মুনতাসির মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ ছাত্র হত্যাকারী সংগঠন, তারা ৫ মে আলেমদের হত্যাকারী সংগঠন, তারা দেশপ্রেমিক সৈনিকদের হত্যাকারী সংগঠন—আমরা তাদের ফিরতে দেব না।’
গত সোমবার বিকালে ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে এনসিপি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাদের এই কর্মসূচি চলবে বলে জানায় দলটি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৩ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৪ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৫ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১৯ ঘণ্টা আগে