দুর্গাপুরে আ.লীগ নেতার পক্ষ নিয়ে কৃষকদের হয়রানি, ইউএনও’র বদলির দাবি

রাজশাহী ব্যুরো

আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের পক্ষ নিয়ে স্থানীয় সাধারণ কৃষকদের বিরুদ্ধে মামলায় সহযোগিতা ও হয়রানির প্রতিবাদে রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাবরিনা শারমিনের বদলির দাবি জানানো হয়েছে। আজ সোমবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।

মামলার বাদী আওয়ামী লীগের ত্রাণ ও বস্ত্রবিষয়ক সম্পাদক শাহিনুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান কৃষকরা। ইউএনও আওয়ামী লীগ নেতা শাহিনুরের পক্ষ নেয়ায় তিনি এলাকায় এখনো বেপরোয়া আচরণ করে বেড়াচ্ছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

লিখিত বক্তব্যে কৃষকরা বলেন, দুর্গাপুরের গগণবাড়িয়া ও চুনিয়াপাড়া গ্রামের মাঝখানে শতীনা বিল বা জলাশয় থেকে স্থানীয় কৃষকরা পানি সেচ দিয়ে ফসল ফলাতেন। এরই মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও বস্ত্রবিষয়ক সম্পাদক শাহিনুর রহমান স্থানীয় সাবেক এমপি ও আওয়ামী লীগের নেতা কাজী আব্দুল ওয়াদুদ দারা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শরিফুজ্জামান, আওয়ামী লীগ নেতা আহসান হাবিব, আনিসুর রহমান, বদর সরদারের সহযোগিতায় ওই বিলের প্রায় ১৭ বিঘা জমি দখল করে পুকুর খনন করেন। এর মধ্যে প্রায় ৯ বিঘা জমিই খাস খতিয়ানভূক্ত। যাদের জমি দখল করে পুকুর করা হয়েছে, তাদেরও ঠিকমতো টাকা দেন না শাহিন। টাকা চাইতে গেলে উল্টো নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকেন তিনি। এমনকি জাল ও বড়শি নিয়ে কৃষকরা বিলে মাছ ধরতে গেলে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তেক্ষেপে বিষয়টি সমঝোতা হয়। তাতে কোনো পক্ষই ওই বিলে মাঝ ধরতে আপাতত নামতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়। কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করে শাহীন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাবরিনা শারমিনের সহযোগিতায় বিলে আবারও মাছ চাষ শুরু করেছেন। এতে বাধা দিতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় স্থানীয় কৃষক এবং দুর্গাপুর উপজেলা বিএনপির নেতাকর্মীসহ ১৭ জনের নামে মামলাও করেন শাহিন। এ মামলায় বর্তমানে আসামিরা সকলেই জামিনে রয়েছেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, খাস জমি লিজ না দিয়ে একজন ব্যক্তিকে জোর করে মাছ চাষে সহযোগিতা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আবার কৃষকদের জমি ব্যবহার করতে না দিয়ে উল্টা তাঁদের নামেই মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সখ্যতা গড়ে তুলে আওয়ামী লীগ নেতা শাহিন এমন বেপরোয়া আচরণ করে যাচ্ছেন। এই অবস্থায় দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি এবং শাহিনসহ তাকে সহযোগিতাকারী অন্য আওয়ামী লীগ নেতাদেরও আইনের আওতায় আনার দাবি জানান কৃষকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ইশরাফিল হোসেন, স্থানীয় কৃষক তোতা মিয়া, জীবন সরকার, আসাদুল ইসলাম, জামরুল হোসেন প্রমুখ।

অভিযোগের বিষয়ে জানতে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাবরিনা শারমিনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি একটি তদন্তাধীন বিষয়। আমি তদন্ত করে জেলা প্রশাসককে প্রতিবেদন দিয়েছি। তবে কাউকে সহযোগিতা বা হয়রানি করছি না।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৫ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৭ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৭ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১ দিন আগে