প্রতিবেদক, রাজনীতি ডটকম

পাট ইনস্টিটিউটের আবিষ্কৃত পণ্য সোনালি ব্যাগ বাণিজ্যিকভাবে বাজারে এনে প্লাস্টিক ও পলিথিন ব্যাগ পুরোপুরি নিষিদ্ধ করা হবে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। মানুষের অন্যতম শত্রু পলিথিন বন্ধ করতে বিকল্প ব্যাগ হিসেবে সোনালি ব্যাগ আবিষ্কার করা হয়েছে। এই ব্যাগ দ্রুততম সময়ের মধ্যে বাজারে এনে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলেন তিনি ।
বুধবার (৩ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
পাটমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিল পাট দিয়ে চা কেন উৎপাদন হবে না। তিনি পাটের চা উৎপাদন করতে বলেছেন। আমি আপনাদের কাছে শুভসংবাদ দিতে চাই, এরইমধ্যে ‘রোজেলা টি’ ও ‘পাটপাতার চা’ নামে দুটি চা আবিষ্কার প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই রোজেলা টিতে অনেক উপকার আছে। আমরা এগুলো শিগগিরই বাজারজাত করব। বাণিজ্যিক পর্যায়ে চলে যেতে পারব।
এছাড়া পলিথিনের বিকল্প আবিষ্কার করেছে পাট গবেষণা ইনস্টিটিউট। সেটিও বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদনে আনা হবে। আশা করছি, সফল হব। এক্ষেত্রে সফল হলে প্লাস্টিক ও পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে বাজার থেকে উঠিয়ে নেওয়া হবে।
নানক বলেন, সোনালি ব্যাগ ও পাট গবেষণা ইনস্টিটিউট যে ব্যাগ আবিষ্কার করবে, সেটার দাম কমিয়ে আনার চেষ্টা করব। কারণ আমি যখন বাজার করব, চার প্রকারের সবজি কিনব, তখন চারটি পলিথিন ব্যাগ দেওয়া হয়। যখন বলি, এগুলো একটি ব্যাগে ঢুকিয়ে দেন, তখন আরেকটি পলিথিনের ব্যাগের মধ্যে এই চারটি ব্যাগ ঢুকিয়ে দেওয়া হয়। অর্থাৎ পলিথিন এখন বাজারে এমনভাবে গেড়ে বসেছে যে, এটি মানবজীবনের জন্য খুবই ক্ষতিকারক।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।
৮ ঘণ্টা আগে
জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।
১ দিন আগে
তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক
২ দিন আগে