নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে সাহস দিলেন নানক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাহাঙ্গীর কবির নানক। ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা মনোবল হারাবেন না। আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সব সময় প্রস্তুত।’

নানক বলেন, ‘আওয়ামী লীগের তৃণমূল থেকে সব পর্যায়ের নেতাকর্মীরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। বিশেষ করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়, যাদের ওপর নিষ্ঠুর অত্যাচার চলছে। মুক্তিযুদ্ধের পক্ষের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, তাদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে।’

এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমাদের কোটি কোটি নেতাকর্মী বর্তমানে ঘরছাড়া, অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে বর্বরোচিতভাবে অপমান করা হয়েছে, তা আসলে আমাদের স্বাধীনতার প্রতি আঘাত।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘মনোবল হারাবেন না। যেখানে আছেন, সেখান থেকেই একে অপরের খোঁজখবর রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড় সমান কষ্টের মাঝেও হিমালয় সমান দৃঢ়তা নিয়ে কাজ করে যাচ্ছেন। এই অন্ধকার শিগগিরই কেটে যাবে, ইনশাআল্লাহ।’

বিবৃতির শেষাংশে তিনি বলেন, ‘গত ১ জুলাই থেকে এ পর্যন্ত যারা আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে এবং যারা আমাদের বাড়ি-ঘর, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো লুটপাট করেছে, তাদের তালিকা তৈরি করে নিজেদের কাছে রাখুন এবং হোয়াটসঅ্যাপে (+৮৮০১৭৮৮৮০৯৯৯৬) পাঠিয়ে দিন। আসুন, আমরা একত্রে জনমত গড়ে তুলি।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এইচএসসি ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষাসহ অন্যান্য সব বোর্ড ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন

২ দিন আগে

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে কাল দেশব্যাপী বিএনপির শোক কর্মসূচি

৩ দিন আগে

বন্যা মোকাবেলায় এনসিপির রেসপন্স টিম গঠন

এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।

৪ দিন আগে

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রা স্থগিত

বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।

৪ দিন আগে