প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি নেতাদের মারপিটের পৃথক অভিযোগে নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নামে নাটোরের সিংড়া থানায় দুইটি মামলা হয়েছে। একটি মামলা ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর এজেন্টকে মারধর ও অপরটি ২০২৩ সালে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগ আনা হয়। বিএনপি ও যুবদলের দুই নেতা মামলা দুটির বাদী। আজ মঙ্গলবার সকালে মামলা দুটি রেকর্ড করে সিংড়া থানা-পুলিশ।
সিংড়া থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার ১২ নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় একটি মারপিটের মামলা করেন। এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। পলক ছাড়াও ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মারপিটের অভিযোগে অপর মামলা করেন রামানন্দ খাজুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শিমুল হোসেন। এ মামলাতেও প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী পলককে। পলক ছাড়াও আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচিতে রামানন্দ খাজুরা ইউনিয়নের কৈগ্রাম এলাকায় ৩০–৪০ জন দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ মোটরসাইকেল এবং ভ্যানযোগে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ সময় লোহার রড দিয়ে বিএনপি নেতাদের পিটিয়ে রক্তাক্ত করা হয়। বাদী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের মোবাইল ফোন ছিনতাই করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন।
অপরদিকে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের এজেন্ট থাকায় অবস্থায় বাদোপাড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে মারপিট, মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন যুবদল নেতা শিমুল। পরদিন উপজেলার হরিণী তিন মাথা মোড়ে এসে তাকে রক্তাক্ত করে আসামিরা।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, সাবেক প্রতিমন্ত্রী পলকসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষাসহ অন্যান্য সব বোর্ড ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন
২ দিন আগে
এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।
৪ দিন আগে
বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।
৪ দিন আগে