প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীতে আবারও বড় দুই দল একই দিনে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার (১১ মে) বিকেল সাড়ে ৩টায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং বিকেল ৩টায় বিএনপির সহযোগী সংগঠন যুবদলের সমাবেশ। শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য দেন।
ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সংসদীয় এলাকা মোহাম্মদপুরের গজনবী রোডে শান্তি ও উন্নয়ন সমাবেশ করা হবে। সেখানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতকরণ ও নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনের সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন যুবদল।
সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেকে উপস্থিত থাকবেন। গতকাল শুক্রবারও রাজধানীতে সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্যে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার ও রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।
১২ ঘণ্টা আগে
জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।
২ দিন আগে
তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক
২ দিন আগে