হবিগঞ্জ প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ এনে আলোচিত আইনজীবী সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় সুমন ছাড়াও আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের ৯৭ নেতাকর্মীর নাম উল্লেখসহ অন্তত ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জের চুনারুঘাট থানায় মামলাটি করেন উপজেলার নোয়াগাঁও গ্রামের মোস্তাফিজুর রহমান নামে এ ব্যক্তি।
মামলাটি বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।
মামলায় ব্যরিস্টার সুমন ছাড়াও উল্লেখ্যযোগ্য আসামীরা হলেন- চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র সাইফুল আলম রুবেল, ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, রুমন ফরাজী, মানিক সরকার, মোস্তাফিজুর রহমান রিপন, ওয়াহেদ আলী ও আব্দালুর রহমান, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পিপি এম আকবর হোসেইন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, করিব মিয়া খন্দকার, আব্দুল হান্নান এবং রজব আলী।
মামলায় অভিযোগ করা হয়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে ছাত্র-জনতার ঢল নামে। এ দিন ব্যারিস্টার সুমনের নির্দেশে বিকেলের দিকে আসামিরা ছাত্র-জনতার ওপর ইটপাটকেল ছুড়েন এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন।

টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষাসহ অন্যান্য সব বোর্ড ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন
২ দিন আগে
এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।
৪ দিন আগে
বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।
৪ দিন আগে