চলমান পরিস্থিতিতে আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আওয়ামী লীগের দলীয় পতাকা

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। নতুন কর্মসূচি অনুসারে ঢাকাসহ সব মহানগরে নেতাকর্মীদের জমায়েতের পাশাপা‌শি সারা দেশের ইউনিয়ন পর্যায়ে জমায়েত করার নির্দেশনা দিয়েছে দলটি।

শনিবার (৩ আগস্ট) আওয়ামী লীগের ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত বা সংঘর্ষ হয়, এমন কোনো প‌রি‌স্থি‌তিতে না জড়াতে বলা হয়।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, আগামীকাল রবিবার (৪ আগস্ট) সারা দেশের পাড়া-মহল্লায় প্রতিবাদ মিছিল করবেন দলীয় নেতাকর্মীরা। পরদিন সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শোকযাত্রা করবে দলটি।

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে শনিবারের (৩ আগস্ট) শোক মিছিল স্থগিত করে আওয়ামী লীগ। এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘পাল্টাপাল্টি কর্মসূচি দিলে সংঘাত হতে পারে। এ কারণে আমরা আমাদের শুক্র ও শনিবারের শোক মিছিল বাতিল করেছিলাম।’

‘সহিংসতায় ৩২ শিশু নিহত হয়েছে’ ইউনিসেফের প্রতিবেদন নিয়ে কথা বলেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অবুঝ শিশুকে মেরে ক্ষমতাসীন দলের লাভ নেই। লাভ আছে যারা একটি পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদের। তার পরও আমরা ইউনিসেফের কাছে বলব, ৩২ শিশুর নাম প্রকাশ করেন। আমরা তাদের বিষয়ে ব্যবস্থা নেব।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

যমুনায় শরিক দলগুলোর সঙ্গে বৈঠকে তারেক রহমান

সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠক শুরুর আগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী জনশক্তি পার্টির নেতা শেখ রফিকুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের যমুনায় হাজির হন।

১ দিন আগে

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ

রাশেদ খাঁনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান

১ দিন আগে

১ বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় প্রায় ৩ গুণ

দলের দেওয়া তথ্যমতে, ২০২৫ সালে বিএনপির মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা।

২ দিন আগে

এবার দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হবে না: রুহুল কবির রিজভী

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনি আইন অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর নির্বাচন কমিশনে তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপিও নিয়মিতভাবে এ হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়ে আসছে।’

২ দিন আগে