ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতার ঢল, চলছে ভাঙচুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার রাতে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির সামনে শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করে ছাত্র-জনতা। ছবি: ফেসবুক ভিডিও থেকে নেওয়া

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে মিছিল নিয়ে ঢুকে পড়েছে ছাত্র-জনতা। বাড়ির গেট ভেঙে ভেতরে ঢোকার পর ভেতরেও ভাঙচুর চালাচ্ছেন তারা। বাড়ির দেয়াল, দরজা-জানালাসহ বিভিন্ন কক্ষেও চলছে ভাঙচুর।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে একদল ছাত্র-জনতা স্লোগান দিতে দিতে ধানমন্ডিতে ৩২ নম্বর বাড়িটিতে ঢুকে পড়ে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে সেখানে দেখা যায়নি।

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর চালানোর সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফ্যাসিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান শোনা গেছে।

Vandalism At Dhanmondi 32 House 05-02-2025 (2)

ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় ছাত্র-জনতা। ছবি: ফেসবুক ভিডিও থেকে নেওয়া

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনও ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। বাড়িতে আগুনও দেওয়া হয়। জাদুঘর থেকে সেদিনেই বাড়িটি পরিণত হয় পোড়োবাড়িতে।

আওয়ামী লীগ সরকার পতনের ছয় মাস পূরণ হয়েছে আজ বুধবার। ছয় মাস আগে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার আজ রাতে দেশের ছাত্রসমাজের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। দেশ ছাড়ার পর এটিই তার প্রথম কোনো পাবলিক অনুষ্ঠান হওয়ার কথা।

আরও পড়ুন-

লাইভ অনুষ্ঠানে আসছেন শেখ হাসিনা

গতকাল মঙ্গলবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার লাইভে এসে বক্তব্য দেওয়ার কথা জনানো হয়। বলা হয়, তাদের পেজে শেখ হাসিনার এই বক্তব্য সরাসরি প্রচার করা হবে।

এ ঘোষণার পরপরই শেখ হাসিনা ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দিলে ধানমন্ডি-৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিলে’র ঘোষণা দেন অনেকে। ক্রমেই এ ঘোষণা ছড়িয়ে পড়ে। শেখ হাসিনা সেই ভাষণ দেওয়ার আগেই ৩২ নম্বর বাড়িটিতে ভাঙচুর চালানো হলো।

আরও পড়ুন-

পতনের ৬ মাস, কার্যক্রমে ফেরার প্রয়াসে আ. লীগ

হাসিনার ভাষণের সময় অভ্যুত্থানের ছবি-ভিডিও প্রদর্শন বৈষম্যবিরোধীদের

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement