ডেস্ক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে সোমবারই (৫ আগস্ট) ভারতে গেছেন শেখ হাসিনা। তিনি এখন যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। তবে এখনো ব্রিটিশ সরকার তার আবেদন মঞ্জুর করেনি। তাই যুক্তরাজ্য আশ্রয় না দেয়া পর্যন্ত ভারতেই থাকবেন শেখ হাসিনা।
এনডিটিভির খবর অনুযায়ী, সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ভারতে থাকার বিষয়ে তার সাময়িক অবস্থান অনুমোদন করেছে ভারতীয় সরকার।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনা করেছেন শেখ হাসিনা। আর এই সময়ের মধ্যে তাকে ভারত সর্বাত্মক লজিস্টিক সহায়তা দেবে। তবে তাকে ভারতে সাময়িকভাবে থাকার অনুমতি দেওয়া হয়েছে। শুধু যুক্তরাজ্যে যাওয়ার আগপর্যন্ত।
সংবাদমাধ্যমটি বলছে, এখন পর্যন্ত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নিশ্চিয়তা দেওয়া হয়নি।
গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন রূপ নিলে মাত্র সাত মাস পরই ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। শুধুই তাই নয়, পদত্যাগের পরপরই ৭৬ বছর বয়সী এই নেত্রী সামরিক হেলিকপ্টারে করে ভারতে আশ্রয় গ্রহণ করেন। এ সময় ছোট বোন শেখ রেহেনা তার সঙ্গে ছিলেন।

কার্যক্রমে সরকারি নিষেধাজ্ঞা থাকায় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। এবার দলটির পদধারী ও সক্রিয় নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগও বন্ধ করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
১ দিন আগে
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘কোনো ফ্যাসিস্ট শাসকের পতনের পর তাকে আবার ক্ষমতা বা রাজনীতিতে ফিরিয়ে আনা যায় না। শেখ হাসিনা দেশে ফিরে রাজনীতি করতে চাইলে তা জনগণ মেনে নেবে না।’
২ দিন আগে
মির্জা ফখরুল বলেন, জুলাই অভ্যুত্থানকে ক্ষমতায় যাবার হাতিয়ার হিসেবে অনেকে ব্যবহার করতে চায়। বিএনপি সরকার তা চায় না জুলাই হাতিয়ার হিসেবে ব্যবহার হোক। জুলাইয়ের আন্দোলন শুধু ওই জুলাই মাসেরই আন্দোলন নয়। জুলাইয়ের আন্দোলন দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে সেই লড়াইয়ের ফলশ্রুতি।
২ দিন আগে
বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, যেসব দল জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোটে যুক্ত, তাদের জোট থেকে বেরিয়ে আসার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। হেফাজতের মুরব্বিরা তাদের জামায়াতের সঙ্গ ছাড়তে ‘পরামর্শ’ দিয়েছেন। নির্বাচনি জোটে থাকলেও আলাদা করে এসব দলের মধ্যে ঐক্য এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষেও কেউ কেউ কথা বলেছেন।
৩ দিন আগে