‘শিগগিরই প্রবাসী সরকার গঠন করবে আওয়ামী লীগ’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আওয়ামী লীগের দলীয় পতাকা

এবার ভারতে বসে প্রবাসী সরকার গঠনের উদ্যোগ নিয়েছেন ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি বেসরকারি টিভি চ্যানেলের কাছে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শেখ পরিবারের সদস্য শেখ রুবেল। তিনিও পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।

শেখ রুবেল জানান, শেখ হাসিনাকে প্রধান করে শিগগিরই ভারতের মাটিতে প্রবাসী সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

তিনি বলেন, ‘রবিবার ভারতে আমাদের একটি ভার্চুয়াল মিটিং হয়েছে। সেখানেই সিদ্ধান্ত হয় প্রবাসী সরকার গঠনের, যার প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ

প্রবাসী সরকার ইস্যুতে ভারত সরকারের অনুমতির বিষয়টি এড়িয়ে যান শেখ পরিবারের এই সদস্য। তিনি বলেন, ‘দেখেন, তাদের সহযোগিতা ছাড়া আমাদের কোনো কিছুই করা সম্ভব না। তবে দুই দেশের সুসম্পর্ক যেন বজায় থাকে সে জন্যে আমরা কৌশলে এগিয়ে যাচ্ছি।’

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনার সরকারের। পরে একটি সামরিক উড়োজাহাজে পালিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা।

এদিকে পালানোর দুই মাস পর শেখ হাসিনা পর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আসে প্রবাসী সরকার গঠনের পাঁয়তারা করছে আওয়ামী লীগ। এ খবরে ছাত্র আন্দোলনের নেতারা গত শনিবার ছুটে যান কুমিল্লায়, করেন বিক্ষোভ।

ওই দিন মিছিলে যোগ দিয়ে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘খুনি হাসিনা ভারতের ত্রিপুরায় বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এ কারণে আমরা কুমিল্লাবাসী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই বিক্ষোভ মিছিল বের করেছি।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৫ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৭ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৭ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১ দিন আগে