প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগের একটি লাইভ অনুষ্ঠানে যুক্ত হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর আগে আরেক অনুষ্ঠানে দেশের ছাত্রসমাজের প্রতি বক্তব্য রাখবেন তিনি।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে গত ৫ আগস্ট দেশত্যাগে বাধ্য হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর ছয় মাস পর এই প্রথম তিনি কোনো অনুষ্ঠানে প্রকাশ্যে যোগ দিতে যাচ্ছেন।
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয়েছে, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। ছাত্রলীগের ফেসবুক থেকে অনুষ্ঠানটি প্রচার করা হবে।
এদিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় ‘দায়মুক্তি’ শিরোনামের এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।
গত ৫ আগস্ট ভারতে চলে যাওয়ার পর থেকে শেখ হাসিনাকে কোনো ধরনের অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়নি। শুরুর দিকে একদমই নীরব ছিলেন তিনি। কিছুদিন পর থেকে দলের তৃণমূলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার কথপোকথনের কিছু অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশত্যাগের ছয় মাসের মাথায় এবার অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৪ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৬ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৬ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
২১ ঘণ্টা আগে