ডেস্ক, রাজনীতি ডটকম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রোববার (১৯ জানুয়ারী) তিনটি পৃথক কর্মসূচিতে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেবেন বলে জানিয়েছে আওয়ামী লীগ। দলীয়প্রধানের বক্তব্য শুনতে দেশবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানায় দলটি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমগুলো থেকে প্রচার করা হচ্ছিল, ১৯ জানুয়ারি রোববার ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা জাতির উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ই-মেইলে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনা নিয়মিত বিরতিতে দলের নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে বক্তব্য ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন। এরই ধারাবাহিকতায় আগামী ১৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ, সন্ধ্যা সাড়ে ৬টায় দক্ষিণ আফ্রিকা এবং রাত সাড়ে ৯টায় ফ্রাঙ্কফুর্ট (জার্মানি) আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৪ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৬ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৬ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
২১ ঘণ্টা আগে