অপকর্মের কারণে বিএনপি-জামায়াত ধ্বংসের দ্বারপ্রান্তে : নাছিম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অপকর্মের কারণে বিএনপি-জামায়াত এখন ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেছেন, দেশের মানুষ এদের প্রত্যাখ্যান করেছে।

শনিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার সিডনির ইঙ্গেলবার্নে কৃষিবিদ ইন্সটিটিউট অস্ট্রেলিয়া শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

নাছিম বলেন, যারা দেশকে ভালোবাসতে পারে না, দেশের উন্নয়ন দেখে না, দেশের উন্নয়নের সাথে তাল মিলাতে পারে না, তারা আর যাই হোক দেশপ্রেমিক হতে পারে না। এরা ভালোকে ভালো বলতে পারে না। এরা সব সময় কালো অধ্যায় সৃষ্টির অপচেষ্টা করেছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত নামক গোষ্ঠী সবসময় দেশকে নিয়ে অপপ্রচার করে। এরা বলে বাংলাদেশ নাকি দেউলিয়া হয়ে যাচ্ছে, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে, দেশে নাকি কোন উন্নয়ন হয়নি, বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে, পাকিস্তান আমলই ভালো ছিল, আমরা পাকিস্তানে ফিরে যেতে চাই। এমন অনেক কথাই তারা বলে। কিন্তু বাস্তবতা হলো বাঙালি জাতি এখন অনেক সচেতন। দেশের মানুষ তাদের এসব গুজব এখন আর বিশ্বাস করে না। তারা দেশের উন্নয়নকে অস্বীকার করে।

কৃষিবিদ ইন্সটিটিউট অস্ট্রেলিয়া শাখার সভাপতি কৃষিবিদ আব্দুস সাদেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরমেশ ভট্টাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও অস্ট্রেলিয়ার বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।

১৪ ঘণ্টা আগে

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিয়েছে জামায়াত

জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।

২ দিন আগে

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক

২ দিন আগে

জামায়াত থেকে বহিষ্কার, গাজী নজরুলের সংসদ সদস্যপদ থাকবে?

২ দিন আগে