প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় হতে বেশ কয়েকটি হাত বোমা উদ্ধার করেছে উৎসুক জনতা। বৃহস্পতিবার (আগস্ট ০৮) বিকেল পৌনে ৬টার দিকে কয়েকজনকে একটি টেবিলের ড্রয়ার নিয়ে বের হয়ে আসতে দেখা যায়।
টেবিলের ড্রয়ার এবং ড্রয়ার ভর্তি হাতবোমাগুলো গত ৫ আগস্টের অগ্নিকাণ্ডের ধোঁয়ায় কালো হয়ে আছে। পরে গুনে দেখা যায় সেখানে ১৬টি হাত বোমা রয়েছে। ভেতরে এ রকম আরও হাতবোমা রয়েছে বলে জানান উদ্ধারকারীরা।
হাতবোমাগুলো দেখতে ভিড় জমান আশপাশের উৎসুক জনতা। এ সময় একজন ব্যক্তি কয়েকটি হাতবোমা ভবনের ভেতরে ছুড়ে মারেন এবং বোমাগুলোর বিস্ফোরণ ঘটে।
উদ্ধারকারীদের একজন রবিউল বলেন, গত ৫ তারিখ তারা এখানে আন্দোলন করেছেন। সেদিন তাদের ওপর গুলি ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, আজকে তিনি পরিত্যক্ত এ ভবনটি দেখতে এসেছেন। ভবনটির ভেতরে তারা এসব হাত বোমা পান।
ভেতরে এ রকম আরও হাতবোমা, ককটেল আছে বলে দাবি করেন রবিউল।
সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং একইদিন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান টানা চারবারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
ওই দিন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা সব আত্মগোপনে আছেন। অনেকে দেশ থেকে পালিয়েছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, রথযাত্রার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে শেষ পর্যায়ে প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
১ দিন আগে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম সম্প্রতি ছাত্রশিবির ছেড়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দেওয়ায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি পদে থাকার ‘নৈতিকতা হারিয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
১ দিন আগে
নতুন এই রদবদলে কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. জায়েদ আহমাদ। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে (২০১৮-২০১৯ সেশন) এমবিবিএস পাস করেছেন। এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সভাপতি এবং মেডিকেল জোনের সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের
১ দিন আগে
নাহিদ বলেন, সরকার বলেছিল, তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু আজ আমরা দেখছি, জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না, তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। তাই সরকার যদি বলে তারা জুলাইয়ের চেতনা ধারণ করে, তাহলে বিচার আর সংস্কার প্রক্রিয়াকে আন্ত
২ দিন আগে