বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১০ মে) সকাল ১০টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫ সালের ১৫ আগস্ট নিহত ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এর আগে সকাল ৭টা ৫ মিনিটে গণভবন থেকে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন। সকাল ৯টা ৫৭ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধের ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা যায়, বেলা ১১টায় উপজেলার দারিয়ার কুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সুবিধাবঞ্চিতদের মাঝে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করবেন ।

এরপর বেলা ১১টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন। বিকেল পাঁচটায় টুঙ্গিপাড়া থেকে গণভবনের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।

১৩ ঘণ্টা আগে

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিয়েছে জামায়াত

জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।

২ দিন আগে

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক

২ দিন আগে

জামায়াত থেকে বহিষ্কার, গাজী নজরুলের সংসদ সদস্যপদ থাকবে?

২ দিন আগে