ডেস্ক, রাজনীতি ডটকম

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর স্ত্রী হাসিনা গাজীকে খুঁজছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৭ অক্টোবর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, হাসিনা গাজীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আছে। তার কাছে একাধিক অবৈধ অস্ত্র আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি অর্থের যোগান দিয়েছেন। গত জুলাই-আগস্টের আন্দোলনে তার হেফাজতে থাকা অস্ত্র ব্যবহৃত হয়েছে ছাত্র-জনতার বিপক্ষে।
তিনি আরও জানান, এ সব অভিযোগে শনিবার (২৬ অক্টোবর) দিবাগত গভীর রাতে তার সিদ্ধেশ্বরীর বাসায় অভিযান চালিয়েছে ডিবি। তবে তাকে সেই বাসায় পাওয়া যায়নি। তার খোঁজে বিভিন্ন স্থানে অভিযান চলছে।
আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক দিনের মধ্যে গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে। তার স্ত্রী হাসিনা গাজী আত্মগোপনে আছেন। দুই ছেলে আছেন বিদেশে।
অর্থ পাচার এবং দুর্নীতির নানা অভিযোগে গোলাম দস্তগীর গাজী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৫ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৭ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৭ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১ দিন আগে