প্রবাসে ১১ হাজার বাংলাদেশি কারাবন্দি রয়েছেন: ড. মোমেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুল মোমেন বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি ১১ হাজার প্রবাসী কারাবন্দি রয়েছে। সবচেয়ে বেশি কারাবন্দি আছেন সৌদি আরবে। সেখানে প্রায় ৬ হাজারের মতো প্রবাসী কারাগারে রয়েছে। সৌদির পরে সবচেয়ে বেশি বন্দি রয়েছে কাতার ও কুয়ালালামপুরে।

রোববার কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মোমেন বলেন, যেসব দেশে বাংলাদেশি কারাবন্দি রয়েছেন, সেসব দেশের দূতাবাসকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রতি মাসে একাধিকবার কারাগার পরিদর্শন করার জন্য। তারা পরিদর্শন করে বন্দিদের তথ্য সংগ্রহ করবেন এবং তাদের দেশে ছাড়িয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এর আগে ড. মোমেনের নেতৃত্বে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প, ঘুমধুম ট্রানজিট ক্যাম্প এবং খুরুশকুল আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন করেন কমিটির সদস্যরা। রোহিঙ্গা ক্যাম্পের সরেজমিন চিত্র সরকারের কাছে সুপারিশ হিসেবে তুলে ধরা হবে। সরকার পরবর্তীতে সেই বিষয়গুলো বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে মন্তব্য করেন ড. মোমেন।

এ সময় তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ক্যাম্পে যেসব এনজিও স্থানীয়দের বাদ দিয়ে রোহিঙ্গাদের চাকরি দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।

১১ ঘণ্টা আগে

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিয়েছে জামায়াত

জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।

২ দিন আগে

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক

২ দিন আগে

জামায়াত থেকে বহিষ্কার, গাজী নজরুলের সংসদ সদস্যপদ থাকবে?

২ দিন আগে