আমি তো ঘরের ছেলে, আবার আসব: তারেক রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১৮: ২৩
বগুড়া থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন তারেক রহমান। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলছেন, আজকে আমাকে ছেড়ে দেন, আজকে যাই। আমি তো ঘরের ছেলে, ইনশা আল্লাহ দুদিন পর আবার আসব। আপনারা দোয়া করবেন, আমি যেন দেশের জন্য কাজ করতে পারি।

শনিবার (৩১ জানুয়ারি) বগুড়া সফর শেষে সিরাজগঞ্জ যাওয়ার পথে দুপুর ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরে তার গাড়িবহর থামিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান।

সভায় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের প্রার্থী মোর্শেদ মিলটন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দলীয় সূত্র জানায়, প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে এই পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্যে বগুড়া-৭ আসনে বিএনপির প্রার্থী মোর্শেদ মিলটনকে ভোট দিতে উপস্থিত স্থানীয় নেতাকর্মীসহ সবার প্রতি আহ্বান জানান তারেক রহমান।

তিনি রহমান বলেন, ‘আপনাদের এই এলাকার উন্নয়নসহ মানুষের দুঃখ-কষ্ট দেখভালের জন্য আমি মিল্টনকে দায়িত্ব দিয়ে গেছি। আপনারা ধানের শীষে ইনশা আল্লাহ ১২ তারিখে মিল্টনকে জয়যুক্ত করবেন। মিল্টনের মাধ্যমে গাবতলী ও শাজাহানপুর এলাকার মানুষের যত কাজ ইনশা আল্লাহ করব।’

এর আগে এ দিন সকালে বগুড়ার একটি হোটেলে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তারেক রহমান। সভায় আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার নির্দেশনা দেন তিনি।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জেলা, সদর উপজেলা ও শহর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সভায় তারেক রহমান বলেন, এবারের নির্বাচন সহজ হবে না। ভোটারদের কাছে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।

তিনি জানান, দলের প্রধান হিসেবে আগের মতো দীর্ঘ সময় বগুড়ায় অবস্থান করা তার পক্ষে সম্ভব নয়। তাই স্থানীয় নেতাকর্মীদেরই নেতৃত্ব দিয়ে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তারেক রহমান বলেন, বিএনপি সরকারে থাকাকালে বগুড়ার উন্নয়নে উল্লেখযোগ্য কাজ করা হয়েছে। বিরোধী দলে থাকলেও শীতবস্ত্র বিতরণ ও দুর্যোগকালে সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে বগুড়ার উন্নয়নের দায়িত্ব নিজ কাঁধে নেওয়ার অঙ্গীকার করেন তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সরকার: রিজভী

এসময় তিনি গত অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্যখাত মারাত্মক অবহেলিত ছিল বলেও মন্তব্য করেন।

২ দিন আগে

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

প্রায় এক সপ্তাহ সিঙ্গাপুরে অবস্থান করে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন। এর আগেও ঘাড়ের ব্লকের চিকিৎসার ফলোআপের জন্য তিনি একাধিকবার সেখানে গিয়েছিলেন।

২ দিন আগে

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

জুলাই অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় আটক করা হয়েছে, তা নিশ্চিত করেনি ডিবি।

২ দিন আগে

সরকারের কথা শুনে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির

সরকারের জ্বালানি নীতির তীব্র সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ‘পাম্পে তেলের জন্য যানবাহন ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন থাকলেও সরকার রিজার্ভ বেশি আছে দাবি করে প্রকৃত সত্য আড়াল করতে চাইছে। সরকারি দলের মন্ত্রী-এমপিদের কথা শুনলে মনে হয় বাংলাদেশ যেন তেলের ওপর ভাসছে।’

২ দিন আগে