ঢাকায় মার্কিন ও ভারতীয় দূতের ‘ইতিবাচক’ বৈঠক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১৯: ১৮
দীনেশ ত্রিবেদী ও সার্জিও গোর। ছবি: সংগৃহীত

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে অনুষ্ঠিত এ বৈঠক সম্পর্কে যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে জানায়, ‘আমি শুধু বলতে পারি, এটি একটি ইতিবাচক বৈঠক ছিল।’ তবে বৈঠকে ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে সূত্রটি বিস্তারিত কিছু জানায়নি।

এর আগে গত ২৫ জুন বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় দীনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানিয়েছিলেন সার্জিও গোর। এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত বলেন, ‘যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে আমি তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।’

এদিকে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন সার্জিও গোর। শুক্রবার তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। আগামীকাল শনিবার তার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে। এ পর্যন্ত দুই দেশের মধ্যে যে সাফল্য অর্জিত হয়েছে, তার ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আরও সামনে এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সার্জিও গোরের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যোগাযোগ শুধু একটি বৈঠকের মধ্যে সীমাবদ্ধ নয়। সব বিষয়ে এবং সব পর্যায়ে আমাদের সম্পৃক্ততা রয়েছে। দুই দেশের সম্পর্ক সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement