প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তির বিষয়ে সম্মত সিদ্ধান্তের আশা মেননের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি আশা প্রকাশ করে বলেছেন, প্রধানমন্ত্রীর দিল্লি সফরে এবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় তিস্তা পানি বণ্টন চুক্তির ব্যাপারে একটা সম্মত সিদ্ধান্ত হবে। বিষয়টি আর আশ্বাসের পর্যায়ে থাকবে না।

শনিবার (২২ জুন) ওয়ার্কার্স পার্টির গাজীপুর জেলা কমিটির সভায় আলোচনাকালে মেনন বলেন, প্রায় দেড় দশক হতে চলেছে তিস্তা চুক্তি সম্পাদনের বিষয়টি অধরাই রয়ে গেছে। ইতোমধ্যে পশ্চিম বঙ্গের গজালডোবার প্রকল্প এলাকায় আরও কয়েকটি খাল খনন করে পানি প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অবস্থায় যত দিন যাবে ততই চুক্তিটির সম্পাদন কার্যত অবাস্তব হয়ে দাঁড়াবে।

তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার রাজি হচ্ছে না বলে তিস্তা চুক্তি সম্পাদন করা যাচ্ছে না। বাংলাদেশের শীর্ষ পর্যায়ের কোনও কোনও নেতার এ ধরনের সাফাই বাংলাদেশের অবস্থানকেই দুর্বল করে। ভারতীয় নাগরিকত্ব সংশোধন আইন যদি রাজ্য সরকারের আপত্তির পরও বাস্তবায়ন হতে পারে তাহলে তাদের আপত্তির কারণে তিস্তা চুক্তি করা যাবে না কেন?

মেনন বলেন, প্রধানমন্ত্রী সংসদে তিস্তা মহাপরিকল্পনার কথা বললেও বাজেটে তার জন্য কোনও বরাদ্দ রাখা হয় নাই। এ কারণে তিস্তা পাড়ের মানুষ বিক্ষুদ্ধ। তারা মনে করছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তারা ভূ-রাজনীতির দ্বৈরথের শিকার হতে চলেছেন। এ কারণে মেনন বাংলাদেশের নিজ উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দাবি জানান। এর অর্থায়ানে তিস্তা পাড়ের মানুষ এগিয়ে আসতে প্রস্তুত রয়েছে।

মেনন আরও বলেন, আন্তর্জাতিক গঙ্গার পানি চুক্তির মেয়াদও ২০২৬-এ শেষ হতে চলেছে। চুক্তিতে সংকোশ নদী থেকে খাল খনন করে গঙ্গার পানি প্রবাহ বৃদ্ধির যে কথা বলা হয়েছিল তা আজও বাস্তবায়ন হয় নাই। পক্ষান্তরে ফারাক্কার উত্তরে আরেকটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথা জানা গেছে। তিনি আশা করেন, ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় এ বিষয়টিও স্থান পাবে এবং ইতিবাচক সিদ্ধান্ত হবে।

সভায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি ও অর্থপাচার প্রতিরোধ, খেলাপি ঋণ আদায়, ব্যাংক লুট ও নৈরাজ্য বন্ধের পাঁচ দফা দাবিতে আগামী ২৫ জুন কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুসারে সমাবেশ ও বিক্ষোভ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

গাজীপুর জেলা কমিটির সভাপতি নাসরিন সুলতানা খুশীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক, গাজীপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক মামুন হোসেন, জেলার নেতা নাজমুল হাসান, হায়দার আলী, সামসুল হক, আনসার আলী প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

২ দিন আগে

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

৩ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

৩ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

৩ দিন আগে