প্রতিবেদক, রাজনীতি ডটকম

শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাসদ।
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির সভা থেকে এ সমর্থন জানানো হয়।
দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নেন সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, এটিএম মহব্বত আলী, মঞ্জুর আহমেদ মঞ্জু, আবদুল কাদের হাওলাদার, আনোয়ারুল ইসলাম বাবু, নাসিরুল হক নওয়াব, বাদল খান প্রমুখ।
সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের কোটা সংস্কারের সাম্প্রতিক আন্দোলনের প্রতি এ সভার দৃষ্টি আকর্ষিত হয়েছে। আমরা ছাত্রদের দাবি যৌক্তিক মনে করি এবং তাদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি আমাদের নৈতিক সমর্থন রয়েছে।
সভা মনে করে, একটি স্বাধীন কমিশন গঠন করে ছাত্র-ছাত্রীদের দাবিগুলো বিবেচনায় নিয়ে অপ্রয়োজনীয় কোটা সুবিধা বাতিল করে মেধা বিকাশের সুযোগ উন্মোচিত করে কোটা ব্যবস্থার সংস্কার করা উচিত। শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতায় আনার জন্য বিশেষ বিবেচনা থাকতে পারে।
প্রস্তাবে আরো বলা হয়, পেনশন বৈষম্যের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের প্রতিও এ সভার দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
সভা মনে করে, সরকারের এ বৈষম্যমূলক পদক্ষেপের কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সরকার মুখে সর্বজনীনতার নীতি ঘোষণা করলেও সরকারি কর্মকর্তাদের সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ইতিপূর্বে যে একই ধরণের পেনশন ব্যবস্থা ছিল, তা থেকে সরে এসে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। এটা শিক্ষকদরে বিক্ষুব্ধ করেছে।
আলোচনার মাধ্যমে এ অচলাবস্থা নিরসনের জোর দাবি জানিয়ে শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জ্ঞাপন করা হয়।
রাজনৈতিক স্বেচ্ছাচারিতা, ব্যাংক লুটপাট, বিদেশ সম্পদ পাচার, সাধারণ মানুষের জীবনযাত্রার দুঃসহ ব্যয় বৃদ্ধিসহ অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে নীতিনিষ্ঠ আন্দোলন গড়ে তোলার জন্য প্রত্যয় ঘোষণা করা হয় সভা থেকে।

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ
১ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।
২ দিন আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
২ দিন আগে