কোরআনের আলো পৃথিবীতে ছড়িয়ে দিন: সাইফুল হক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার সন্ধ্যায় হজরত বেলাল (রা.) তাহফিযুল কোরআন মাদরাসার দস্তরবন্দি ও পাগড়ি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১২ আসনের বিএনপি সমর্থিত কোদাল মার্কার প্রার্থী সাইফুল হক। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার সন্ধ্যায় হজরত বেলাল (রা.) তাহফিযুল কোরআন মাদরাসার দস্তরবন্দি ও পাগড়ি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১২ আসনের বিএনপি সমর্থিত কোদাল মার্কার প্রার্থী সাইফুল হক। ছবি: সংগৃহীত

কেবল বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১২ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেন, কোরআনের হাফেজ যারা, তারা আমাদের সমাজের নৈতিক দিশা প্রদর্শক। তারা কোরআনের আলো সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে মানবসেবায় নিজেদের নিয়োজিত করবেন— এটাই আমাদের প্রত্যাশা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় হজরত বেলাল (রা.) তাহফিযুল কোরআন মাদরাসার আয়োজনে ফারেগি হাফেজ শিক্ষার্থীদের দস্তরবন্দি উপলক্ষ্যে আয়োজিত চতুর্থ ‘বার্ষিক পাগড়ি ও দোয়া অনুষ্ঠান ২০২৬’-এ উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মোট ১৩ জন হাফেজকে দস্তরবন্দি ও সম্মাননা হিসেবে পাগড়ি পরিয়ে দেওয়া হয়।

বার্ষিক এ আয়োজনে কোদাল মার্কার প্রার্থী সাইফুল হক প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা বশির আহমেদ। জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসাসহ কোরআন হাফেজ ও তাদের অভিভাবক এবং স্থানীয় আলেম ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাইফুল হক বলেন, এমন মহান ও দিনি মাহফিলে উপস্থিত হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সব শ্রেণির মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আজ যারা পাগড়ি পরিধান করল, তারা কুরআনের হেফাজত করবে এবং এর আলো শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে।

বক্তব্য শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তাদের সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন সাইফুল হক। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ নিজের ও পরিবারের জন্যও দোয়া প্রার্থনা করেন তিনি।

দোয়া পরিচালনা করেন মাওলানা মাহমুদুল হাসান। মাদরাসা কর্তৃপক্ষ অনুষ্ঠানে আগত অতিথি, অভিভাবক ও ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement