প্রতিবেদক, রাজনীতি ডটকম

কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূমসহ অন্যদের ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে অনুষ্ঠিত প্রকাশ্য সভা থেকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। কাইয়ূমসহ অন্যদের আটকের পর সন্ত্রাস দমন আইনের ‘মিথ্যা মামলা’য় জড়ানো ও জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদও জানিয়েছে দলটি।
শুক্রবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি এ নিন্দা ও প্রতিবাদ জানায়। গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিআরইউ মিলনায়তন থেকে কাইয়ূমসহ অন্যদের নিয়ে যায় পুলিশ।
এ দিন ‘মঞ্চ ৭১’ আয়োজিত অনুষ্ঠানে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ আরও কয়েকজন অতিথিকে অবরুদ্ধ করে একদল ব্যক্তি। খবর পেয়ে ১৬ জনকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
পরে তাদের সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয়। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ১৬ জনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতিতে জাসদ বলছে, ‘মঞ্চ ৭১’ সংগঠনের এক অনুষ্ঠানে ‘মব হামলা’র মাধ্যমে মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের মারধর এবং পরে তাদের পুলিশের মাধ্যমে গ্রেপ্তার ও সন্ত্রাস দমন আইনের মিথ্যা মামলায় জড়ানোর ঘটনাগুলো গণতন্ত্র ও আইনের শাসনের অন্তরায়।
বাক ও ব্যক্তি স্বাধীনতা, সভা-সমিতি করার মৌলিক অধিকারের পরিপন্থি ‘মব সন্ত্রাস’ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নাজুক অবস্থায় ফেলে দিয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, সাংবাদিকসহ অন্যান্য গ্রেপ্তার ব্যক্তিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, সন্ত্রাস দমন আইনে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের আত্মপক্ষ সমর্থনের আইনি অধিকার নিশ্চিত করার জন্য অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানানো হয় বিবৃতিতে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১১ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৩ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৩ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১৮ ঘণ্টা আগে