প্রতিবেদক, রাজনীতি ডটকম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ভারতে আশ্রয়, তার মৃত্যুদণ্ডের রায়, ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা, প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে না যাওয়া এবং দেশের ভেতরে আওয়ামী লীগ নেতাকর্মীদের অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগসহ নানা রাজনৈতিক ঘটনার মধ্যে দুই বছরেরও বেশি সময় পর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক করেছে কার্যক্রম নিষিদ্ধ এই দলটি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির নেতারাও বিভিন্ন স্থান থেকে ভার্চ্যুয়ালি বৈঠকে অংশ নেন।
আজ শনিবার আওয়ামী লীগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলের একজন সাংগঠনিক সম্পাদকও গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্রীয় কমিটি ও সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য ভারতসহ বিভিন্ন দেশ থেকে অনলাইনে বৈঠকে যুক্ত হন। কেন্দ্রীয় কমিটির বর্তমান সদস্য নন, তবে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ নেতৃত্বে আসতে পারেন— এমন কয়েকজনও দিল্লি থেকে বৈঠকে যোগ দেন বলে জানান তিনি।
বাংলাদেশে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় এই বৈঠক অনুষ্ঠিত হলো। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের দিনই শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে ভারতেই অবস্থান করছেন। আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা দেশে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। অন্যদের অনেকে পলাতক, যাদের একটি বড় অংশও ভারতে অবস্থান করছেন।
ছাত্র-জনতার ওই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের অধীন আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে চালানো গুলিতে শত শত মানুষ প্রাণ হারান। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী সেই আন্দোলন দমনে প্রায় এক হাজার ৪০০ জন নিহত হতে পারেন।
জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়৷ ওই সময় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, গুম, মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা হয়। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধের দায়ে একটি মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড সাজা দিয়েছেন আদালত।
শুক্রবারের বৈঠক নিয়ে দলীয় কয়েকটি সূত্র গণমাধ্যমকে বলেছে, বৈঠকে আওয়ামী লীগকে পুনর্গঠনের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আইনি কার্যক্রমের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে এর আগে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, তারই প্রেক্ষাপটে দলের পুনর্গঠন নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে গত জুলাইয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরে ভারতে নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান বলে জানিয়েছেন শেখ হাসিনা। তিনি দাবি করেছিলেন, তিনি একাই নন, আওয়ামী লীগের নির্বাসিত জ্যেষ্ঠ নেতারাও পর্যায়ক্রমে দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন।
দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, গতকাল শুক্রবার রাতের বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন নেতারা। পাশাপাশি বর্তমানে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভবিষ্যৎ করণীয় ও পরবর্তী রাজনৈতিক কর্মকৌশল নিয়েও মতবিনিময় হয়েছে।
আওয়ামী লীগের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, বৈঠকটি সঞ্চালনা করেন দলের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস। বৈঠকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত এবং উপদপ্তর সম্পাদক রেমন্ড আরেংসহ অন্য নেতারা অংশ নেন।
এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, ওই মিছিলের পরদিন থেকে গ্রেপ্তার অভিযান শুরু হয়।
পুলিশ বলছে, সেদিন মিছিলকারীরা গুলশান ও আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটান এবং তাদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করেন। পরে পুলিশ রাবার বুলেট ছুড়লে তারা ছত্রভঙ্গ হয়ে যান। ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
ওই ঘটনার পর ১৬ সেপ্টেম্বর গুলশান বিভাগের উপকমিশনার এম তানভীর আহমেদ ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এর কয়েক দিনের মধ্যেই গতকাল শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হলো।
এদিকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে বারবার অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। অন্যদিকে ভারত বলেছে, এ অনুরোধ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করা হচ্ছে। সর্বশেষ গত ১৭ সেপ্টেম্বর জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে। ওই বৈঠকে বলা হয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রেখেছে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছিল। গত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারপারসন হিসেবে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ব্রিকস শীর্ষ সম্মেলনের যোগ দেননি।
এর আগে গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিল ভারত। পরে তার সম্ভাব্য সফর নিয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা শুরু হয়। তবে গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দিল্লিতে এক অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের সঙ্গে সরাসরি কথা বলার পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন বাড়ে।

নতুন করে আলোচনা শুরুর ফলে রোহিঙ্গা সংকটকে শুধু একটি মানবিক বোঝা হিসেবে না দেখে আঞ্চলিক সমস্যা হিসেবে দেখার সুযোগ তৈরি হয়েছে। এই সংকটে চীনের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও ক্রমেই এক জায়গায় এসে মিলছে। আরও স্থিতিশীল রাখাইন রাজ্য চীনের জন্য বিভিন্ন দিক থেকে লাভজনক হতে পারে।
১ দিন আগে
বর্তমান জাতীয় সংসদে সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন পাসের প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, যারা ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী, তৎকালীন আল বদর, তৎকালীন রাজাকার, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী— এই তৎকালীন শব্দটা আগে
১ দিন আগে
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং সে সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আবদুর রাজ্জাকের মূল্যায়নের প্রসঙ্গ তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে তার অবস্থান এবং জাতির কাছে দেওয়া বক্তব্য গুরুত্বপূর্ণ। তার সেই অবস্থান আরও আগে স্পষ্টভাবে সামনে এলে এ বিষয়ে অনেক প্রশ্নের অবসান হতে পারত বলে তিনি উল্লেখ করেন।
১ দিন আগে
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান ভিয়েতনামের রাষ্ট্রদূত। একই সঙ্গে ভিয়েতনামের রাষ্ট্রপতির পক্ষ থেকে তাকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান তিনি। আমন্ত্রণের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
২ দিন আগে