প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘বিরোধী মত দমনে সভা সমাবেশে হামলা, গায়েবী মামলা, বিরোধী নেতাদেরসহ গণগ্রেপ্তারের ঘটনা আগামী দ্বাদশ নির্বাচন অনুষ্ঠানকে অনিশ্চিত করে তুলছে। নির্বাচন কমিশন কর্তৃক আগামী দ্বাদশ সংসদ নির্বাচনী তফসিল ঘোষণার পাঁয়তারা চলছে। গণদাবি উপেক্ষা করে যদি নির্বাচনী তফসিল ঘোষণা হয় তবে পরিণতি হবে ভয়াবহ।’
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভায় বক্তারা এসব কথা বলেন।
জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য ও সিপিবির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক কমরেড মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, কমিউনিস্ট লীগের সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদ মার্কসবাদীর নেতা সীমা দত্ত।
সভায় দেশের বর্তমান সংঘাত-সংঘর্ষময় পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন জোটের নেতা-কর্মীরা।
সভার এক প্রস্তাবে বেলজিয়াম সফর শেষে সংবাদ সম্মেলনে এবং সংসদের অধিবেশনে বিরোধী রাজনৈতিক দল ও নেতাদের সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে উল্লেখ করা হয়।
এ সময় বলা হয়, এ ধরনের বক্তব্য পরমত সহিষ্ণুতার গণতান্ত্রিক আশা-আকাঙ্ক্ষা-মূল্যবোধ ও চেতনার পরিপন্থি।
জোট নেতারা সরকারের প্রধান এবং একটি বড় রাজনৈতিক দলের প্রধান হিসেবে এ ধরনের বক্তব্য পরিহার করে পরমত সহিষ্ণুতা দেখানোর ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।
এ সময় তারা পোশাক শ্রমিকদের ন্যায়সঙ্গত মজুরির দাবি না মেনে বলপ্রয়োগ এবং পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে হামলা গুলি করে গার্মেন্টস শ্রমিক হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে শ্রমিক হত্যার জন্য দায়ীদের গ্রেপ্তার-বিচার এবং শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে ন্যায়সঙ্গত ন্যূনতম মজুরি ঘোষণা ও বাস্তবায়নের জন্য জোর দাবি জানান।
সভায় বলা হয়, সরকার কয়েকটি পণ্যের দাম নির্ধারণ করার পরও বাজারে তার কোনো প্রভাব নেই। উল্টো আলু, পেঁয়াজসহ দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে চলছে। দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া থামাতে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ এবং নিত্যপণ্য জনগণের ক্রয়ক্ষমতায় আনার জোর দাবি জানান।
এ সময় জোটের নেতারা বিরোধী মত দমনের পথ পরিহার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।
২ দিন আগে
রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।
৩ দিন আগে
বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ
৪ দিন আগে
সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৪ দিন আগে