বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি, আলোচনা শেষে সংবাদ সম্মেলন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জরুরি বৈঠকে বসেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। দলের সূত্রগুলো বলছে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করতে এ বৈঠক ডাকা হয়েছে। বৈঠকের পর সংবাদ সম্মেলনও করবে দলটি।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সৃষ্ট জটিলতা ও এই সনদ বাস্তবায়নের গণভোট নিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী এই ফোরাম আলোচনা করবে আজকের বৈঠকে। পাশাপাশি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে আসনভিত্তিক দলের প্রার্থী চূড়ান্ত করাও এই বৈঠকে অন্যতম এজেন্ডা।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বৈঠক শেষে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করবে বিএনপি। সেখানে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

১ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

১ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

১ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

১ দিন আগে