ফ্যাসিবাদের পতন ঘটলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি: নজরুল ইসলাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিবাদের পতন ঘটলেও দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এখন পর্যন্ত হয়নি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

নজরুল ইসলাম খান বলেন, আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু এখনও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হয়নি। সেটি প্রতিষ্ঠিত হবে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। তার প্রস্তুতি চলছে, আমরা আশা করবো সেই প্রস্তুতি শেষে জনগণের কাছে তাদের ক্ষমতা বুঝিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলন মুখে যাদের হাত থেকে ফুটপাতের মানুষও রেহাই পায়নি, সেই আওয়ামী লীগ পালিয়ে গেছে। এখন যারা ক্ষমতায়, তারা জোর করে আসেনি। আমরা এই দেশের জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছি, তারা দেশটাকে সুন্দর করবে। একটা সুন্দর, সুষ্ঠু ভোটের ব্যবস্থা করবেন।

বিএনপির এই নেতা বলেন, গত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি লড়াই করতে গিয়ে হাজার-হাজার নেতাকর্মী হারিয়েছে। তারপরও কিন্তু আমরা লড়াই বন্ধ করি নাই।

আওয়ামী লীগ দেশকে নিঃস্ব করে দিয়েছে উল্লেখ করে নজরুল ইসলাম আরও বলেন, কয়েকদিন আগে আপনারা সবাই দেখেছেন বছরে ১৬ হাজার কোটি ডলার বিদেশ পাচার করা হয়েছে। আমাদের শ্রমিকরা মধ্যপ্রাচ্যের মরুভূমিতে কিংবা মালয়েশিয়ার জঙ্গলে কাজ করে যে বৈদেশিক মুদ্রা পাঠায় সেটা জনগণের কল্যাণে কাজে না লাগিয়ে বিদেশে পাচার করা হয়েছে।

তিনি বলেন, চুরি, দুর্নীতি করা অন্যায়, কিন্তু আওয়ামী লীগ এই অন্যায়ের পাশাপাশি সেই টাকা দেশের বাইরে পাচার করে অন্যায় করেছে। এরা দেশের মানুষের কোনো কাজে আসে নাই। যদি কাজে আসতো, দেশের মানুষ এতো কষ্ট করতো না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষক দলের হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কৃষক দলের নেতা মো. কামরুল হোসেন, মীর হাসান কামাল তাফস প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৫ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৬ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৬ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৬ দিন আগে