প্রতিবেদক, রাজনীতি ডটকম

ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে। আগামীতে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়ন বটতলা মাঠে যুবদলের কর্মীসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার ইন্ধনে সারা দেশে হামলা, ষড়যন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।
তারই প্রতিফলন ইন্ডিয়াতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা। এজন্য আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
ভাকুর্তা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল আলম সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ছেলে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইফরান ইবনে আমান অমি।
এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন,ভাকুর্তা ইউনিয়ন বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কদম ভূঁইয়াসহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৬ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৬ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৬ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৬ দিন আগে