খালেদা জিয়ার দেখতে ফের হাসপাতালে জোবাইদা রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টার পর হাসপাতালে যান তিনি।

সর্বশেষ শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডিতে মায়ের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন জোবাইদা রহমান। আবার রাতেই বাসায় ফিরে যান।

এর আগে শুক্রবার লন্ডন থেকে এসে বেলা ১১টা ৫৩ মিনিটে হাসপাতালে প্রবেশ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন জোবাইদা রহমান। দুপুর আড়াইটার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে মায়ের বাসা ধানমন্ডির দিকে রওনা হয় তার গাড়িবহর।

বেলা পৌনে ১১টায় তাকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী শনিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমকে জানান, মেডিকেল বোর্ডের সবুজ সংকেত দিলেই দলীয় চেয়ারপারসনকে নিতে ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

১৪ ঘণ্টা আগে

নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামীর মিছিল

বিক্ষোভ মিছিলটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

১৫ ঘণ্টা আগে

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপির এমপি রফিকুল

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।

১ দিন আগে

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১০

"সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়। সেখানে আগে থেকেই পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিলের চেষ্টা করা হলে সেখান থেকে ১০ জনকে আটক করা হয়।"

৩ দিন আগে