‘ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না। তিনি এ ধরনের হুমকিকে স্বৈরাচারের পদধ্বনি এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন।

বুধবার (১৩ আগস্ট) বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে ডা. জাহিদ এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বারবার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা বলছেন। অথচ সরকারের একটি অংশ নানান দাবিতে হুমকি দিচ্ছে ভোট হতে দেবেন না। এটি গ্রহণযোগ্য নয়।’

ডা. জাহিদ পিআর পদ্ধতির সমালোচনা করে বলেন, ‘পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসতে আগ্রহীরাই সংখ্যানুপাতিক পদ্ধতির ভোট চান। ২৪-এর আন্দোলনে ঐক্যবদ্ধ সকল শক্তিকে ভোটারের হাতে জনপ্রতিনিধি নির্বাচনের দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

এর আগে ১২ আগস্ট যুব সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট ঘোষণা করা হয়েছিল। তবে নির্দিষ্ট পরিস্থিতির কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না।’

নাসীরুদ্দীন আরও বলেন, ‘সংস্কার ও নতুন সংবিধান ছাড়া নির্বাচন হলে শহীদদের জীবন ফিরিয়ে দিতে হবে সরকারকে। একই সিস্টেমে নির্বাচন হলে এতগুলো মানুষের শহীদ হওয়ার প্রয়োজন হতো না।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৩ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৩ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৩ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৩ দিন আগে