প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জবর-দখল করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। দেশ লুটেরা আর দুর্বৃত্তদের কবলে পড়েছে। বাংলাদেশকে পরননির্ভরশীল করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার।’
বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টা ২৫ মিনিটে শেরে বাংলা নগর এলাকায় জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশের গণতন্ত্র নির্বাসিত করে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, ‘লটুপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। সরকার পতনের দাবিতে লড়াই চলছে।’
তিনি বলেন, ‘দেশে আজ গণতন্ত্র নির্বাসিত, একদলীয় শাসন কায়েম করে জবর-দখল করে ক্ষমতা দখল করে আছে আওয়ামী লীগ। পুরো দেশটি লুটেরা-মাফিয়ারা দখল করে রেখেছে, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে ক্ষমতাসীনরা। গোটা জাতিকে পরনির্ভরশীল জাতিতে পরিণত করেছে আওয়ামী লীগ।’
শ্রদ্ধা নিবেদনকালে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তিনি সত্যিই স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন, নাকি এর পেছনে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধারাবাহিক সমালোচনা, অভিশংসনের দাবি এবং রাজনৈতিক চাপ ভূমিকা রেখেছে।
২ দিন আগে
নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।
৩ দিন আগে