'লন্ডনের বৈঠক পছন্দ হয়নি বলেই একটি দল নারাজ'

ডেস্ক, রাজনীতি ডটকম

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠক নিয়ে একটি দলের অসন্তুষ্টির কথা তুলে ধরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৮ জুন) রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল জানান, যখন নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে মতানৈক্য তৈরি হচ্ছিল, তখন ড. ইউনূসের আমন্ত্রণে তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়। তিনি এটিকে একটি ‘ঐতিহাসিক ঘটনা’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, দুই নেতা শান্তিপূর্ণভাবে সমাধানের পথ বেছে নিয়েছেন, যা একটি রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্ত। বেশিরভাগ মানুষই এই বৈঠক ও সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

তিনি অভিযোগ করেন, একটি বিশেষ দল শুধুমাত্র ওই বৈঠক পছন্দ হয়নি বলেই জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেয়নি।

তিনি বলেন, এখন তারা গুরুত্বপূর্ণ মনে হলেও নির্বাচন হলে তাদের গুরুত্ব কমে যাবে, আর এ কারণেই তারা নির্বাচন নিয়ে অনিচ্ছুক।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে দলটির মহাসচিব বলেন, আওয়ামী লীগের মতো আচরণ, জোরপূর্বক অধিকার দখল, চাঁদাবাজি- এসব কর্মকাণ্ড চলবে না। যারা এমন কাজ করে, তারা আওয়ামী লীগের মতো হয়ে যাবে। বিএনপির পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে- এ ধরনের কাজ করা যাবে না, জনগণের ভালোবাসা অর্জন করাই মূল লক্ষ্য।

দলীয় সদস্য সংগ্রহ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আওয়ামী লীগ নেব না, কিন্তু যারা ভালো মানুষ তাদের বাদও দেব না। আওয়ামী লীগের যারা প্রমাণিত খারাপ মানুষ, মাফিয়া, দখলদার, ডাকাত; তাদের দলে নেয়া যাবে না। তবে যারা রাজনীতি করেনি, খারাপ না, ভালো মানুষ; তাদের বাছাই করে দলে নিতে হবে।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৪ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৪ দিন আগে