‘দ্বাদশ সংসদ আওয়ামী লীগ স্টাইলের সংসদ’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ২১: ২২
ছবি: সংগৃহীত

দ্বাদশ সংসদকে ‘আওয়ামী লীগ স্টাইলের সংসদ’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আখ্যা দেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘যারা ’৭৫ সালের বাকশালকে গণতন্ত্র মনে করে, তারা এখন যা চলতেছে এটাকেও গণতন্ত্র মনে করে। এই দুইটার একটাও গণতন্ত্র না। সংসদে স্পিকারের ডান পাশে বসে সরকারি দল, বাম পাশে হইলো বিরোধী দল। আমাদের যিনি সরকার প্রধান তিনি বলেন, ডানে যারা তারাও আমার, বামে যারা তারাও আমার, হ্যাঁ সবই আপনার।’

‘আর বিরোধী দল ৩৫০ আসন মহিলা আসনসহৃ তার মধ্যে মাত্র ১৩ টা আসন বিরোধী দল। তাও দয়া করে ছাড়া হইছে এই হলো বিরোধী দল। ইন্ডিপেন্ডেন্ট যারা জিতে আসছে হয়তো আগে আওয়ামী লীগ করে নাই, তারা কী করতেছে? হয় যোগদান করতেছে আর না হয় স্যালুট দিয়ে দাঁড়ায়ে রসিকতা করেন? এই হলো বর্তমান সংসদ’- বলেন নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘সঠিক বলেছেন তাদের এক নব্য আওয়ামী লীগার (শাহজাহান ওমর) তিনি বলেছেন (সংসদে রাষ্ট্রপতির ওপর বক্তব্যে) যে, দুনিয়ায় বিভিন্ন রকমের গণতন্ত্র আছে. আমাদের দেশেও গণতন্ত্র আমাদের মতো। এই (দ্বাদশ সংসদের চিত্র) হলো আমাদের গণতন্ত্র।’

নজরুল ইসলাম খান বলেন, ‘বুঝা গেছে তাদের (আওয়ামী লীগের) গণতন্ত্র ডানেও আমার বামেও আমার। অন্যদল থেকে জিতলেও স্যালুট দিয়ে দাঁড়ায়ে থাকবেন। যে কয়টা (আসন) সিট ছেড়ে দেওয়া হবে ওটার মধ্যে কিছু জুটলে ওটাতেই বিরোধী দল এই হলো বাংলাদেশ স্টাইল গণতন্ত্র, আওয়ামী লীগ স্টাইল। এটা গণতন্ত্র না।’

তিনি বলেন, ‘সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম আমরা দেশ স্বাধীন করার পর মুক্তিযুদ্ধ কইরা। সেটা এখন কেড়ে নেওয়া হয়েছে ১৯৭৫ সালে তার গোরস্থানের ওপর শহীদ জিয়া আবার প্রতিষ্ঠা করেছিলে সত্যিকারের গণতন্ত্র ৭৯ সালের নির্বাচনের মাধ্যমে। আবার ৮২ সালে স্বৈরাচারী এরশাদ জোর করে সেই গণতন্ত্র হত্যা করেছিল। তার বিরুদ্ধে লড়াই করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা করেছিলেন… সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন ১৯৯০ এর ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে।’

দেশের অবস্থা তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে ১০ টাকা সের চাল, বিনামূল্যে সার আর ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করেছিল। এই যে ভাওতা দিয়ে আসল তা ছাড়ার নাম নাই। ছলে-বলে কৌশলে এরা আছে। প্রশাসন, পুলিশ সব কিছু সাজানো।’

তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা খান বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব মজিবুর রহমান ও সদস্য মিলন ইসলাম খানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন নসু, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, হুমায়ুন ইসলাম খান, মাহমুদুর রহমান সুমন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি বাছির জামাল প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

২ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

২ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

২ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

২ দিন আগে