খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি আলালের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের যে বাড়ি থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল, সেই বাড়িটি আবারও তাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন দলের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শুক্রবার (২২ নভেম্বর) জাতীয়তাবাদী প্রচার দল, শহীদ জিয়া পরিষদ ও ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ দাবি জানান তিনি।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নবগঠিত নির্বাচন কমিশনের ওপর বিএনপি আস্থা রাখতে চায়। কথা বেশি না বলে নির্বাচন কমিশন কাজের মাধ্যমে তাদের সক্ষমতা প্রামাণ করবে।

একই সঙ্গে সরকার যেসব সংস্কার কাজ শুরু করেছে, তা দ্রুত শেষ হবে বলেও প্রত্যাশা করেন বিএনপির এ নেতা।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, প্রচার সম্পাদক সাদেক হোসেন সাদেক, শহীদ জিয়া পরিষদ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি অহিদুল আলম লিখন, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি ওয়াহিদ হাসান শিপন প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৬ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৬ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৬ দিন আগে