আগাম জামিন পেলেন বিএনপি নেতা আব্দুস সালাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপি নেতা আবদুস সালাম। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন, রমনা, মতিঝিল এবং মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় করা ১২টি নাশকতা মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

রোববার (৩ মার্চ) দুপুরে বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের দ্বৈত বেঞ্চ আগাম জামিনের এ আদেশ দেন।

আব্দুস সালামের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, ২৮ অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে আব্দুস সালামের বিরুদ্ধে পল্টন, রমনা , মতিঝিল এবং মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় নাশকতার মামলা করা হয়। এসব মামলার আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

অন্যদিকে বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জ্যেষ্ঠ সদস্য ইন্জিনিয়ার ইশরাক হোসেনের বাকি একটি মামলাও আগাম জামিন মঞ্জুর হয়।

এই জামিনের মধ্য দিয়ে বিএনপি নেতা আব্দুস সালাম ও ইশরাক হোসেন সবকয়টি মামলায় আগাম জামিন পেলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

২ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

২ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

২ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

২ দিন আগে