কালো পতাকা মিছিলেও সরকারের এতো ভয় কেন: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ডামি নির্বাচন করে সরকার আরও বেশি ভয়ের মধ্যে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আতঙ্কের একটা প্রতিযোগিতা দেখছি সরকারের মধ্যে। কালো পতাকা মিছিলেও সরকারের এতো ভয় কেন?

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পুলিশের আচরণের সমালোচনা করে রিজভী বলেন, তাদের কারণেই ভালো মানুষগুলো জেলে, কারাগারে। আর কুখ্যাত খুনি, সন্ত্রাসীরা বাইরে। পুলিশই আবার এমপিদের নির্বাচিত করে।

বিএনপির স্থায়ী কমিটির ও দেশ বরণ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মঈন খানকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় পুলিশ, এ অভিযোগ করে রিজভী বলেন, তার মতো ভদ্র মানুষকে কীভাবে এমন করে হেনস্থা করে? তাহলে কীভাবে এ দেশে ভদ্র লোক থাকবে। এ ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, অধিবেশনের নামে সরকার তামাশা ও নাটকের আয়োজন করে। কালো পতাকা মিছিলেই কি সরকারের এতো ভয়?

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ হার্টের রোগী। তাকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেছে পুলিশ। এ দেশে কি নারীরাও নিরাপদ নয়? কৃষিবিদ শামীমুর রহমান শামীম একদিন আগে জেল থেকে মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে তিনি পরিবারের কাছে দেখা করতে গেলে আজ সরকারের আজ্ঞাবহ বাহিনীকে তাকে গ্রেপ্তার করেছ। এটা অমানবিক ও বর্বর।

‘বিএনপির পুরো কেন্দ্রীয় কার্যালয় কালো পতাকা দিয়ে ঢেকে রাখা উচিত’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর এ মন্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, অহংকার করেন। রাষ্ট্রীয় ক্ষমতায় পুলিশ দিয়ে আছেন। এরও কিন্তু শেষ আছে। আপনাদের পতন হবেই। যারা অপরাধী তারাই অন্যায়, অত্যাচার করে থাকে অবৈধ ক্ষমতার জোরে। মিথ্যা দিয়ে সব কিছু করতে চান। আর আমরা সত্য প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের এমন বন্দুকের মুখে বলি। এটাই বিশ্বব্যাপী চিহ্নিত।

কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে সারা দেশে ইতোমধ্যে অর্ধশতাধিক নেতাকর্মী আটক হয়েছে বলেও জানান বিএনপির এই মুখপাত্র।

সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

২ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

২ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে